১. ক্লাস শুরুর ২০ মিনিট আগে আসতে হবে।
২. ক্লাসে প্রবেশের সময় ও ক্লাস থেকে বেরোনোর সময় অবশ্যই শিক্ষকের অনুমতি নিতে হবে।
৩. ক্লাস চলাকালীন কেউ চেঁচামেচি বা বিশৃঙ্খলা করবে না।
৪. ক্লাসে শিক্ষক যা পড়তে বলবেন বা কাজ দেবেন সেটা করতে হবে।
৫. শিক্ষক যেগুলি বাড়ির কাজ দেবেন সেগুলি অবশ্যই বাড়ি থেকে করে এনে শিক্ষককে দেখাতে হবে।
৬. ক্লাসে শিক্ষক না থাকলে কেউ নিজের জায়গা থেকে উঠে দাঁড়াবে না বা ঘরের বাইরে যাবে না।
৭. চুপচাপ ঘরে বসে থাকবে এবং পরের ক্লাসের বই বের করে পড়বে।
৮. ক্লাস চলাকালীন এমনভাবে পড়াশোনা করবে যাতে পাশের ঘরের ক্লাসে অসুবিধা না হয়।
৯. কারো বই, খাতা, কলম, রবার ইত্যাদি ভুলে ঘরে শিক্ষককে বা অফিসে জানাবে।
১০. ক্লাসে কেউ মারামারি করবে না। যদি কেউ মারামারি করে সঙ্গে সঙ্গে শিক্ষককে বলবে।
১১. সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না।
১২. কারো কোনো কিছু নিলে অবশ্যই তাকে বলে নেবে।
১৩. কেউ শিক্ষকের চেয়ারে বসবে না।
১৪. প্রার্থনার সময় কেউ দৌড়াদৌড়ি করবে না।
১৫. লাইনে চুপচাপ সোজাভাবে দাঁড়িয়ে থাকবে এবং প্রার্থনা করবে।
১৬. ক্লাস যাওয়ার সময় লাইনে কেউ ভাঙবে না।
১৭. টিফিনের সময় কেউ রাস্তার দিকে যাবে না।
১৮. টিফিনের সময় লাইনে দিয়ে দোকান থেকে খাবার কিনবে।
১৯. খাবারের প্যাকেট খালি ডাস্টবিনে ফেলবে, অর্থাৎ ক্লাসরুম বা একচিলি প্রাঙ্গণ
কোনোভাবেই নোংরা করবে না।
২০. টিফিনের সময় কেউ একচিলি প্রাঙ্গণে ঘুরাঘুরি করবে না।
২১. অফিসে আসার সময় শিক্ষকের অনুমতি নিয়ে প্রবেশ করবে।
২২. টিফিন শেষ হলে নিজ নিজ ঘরে বসে বই খাতা বের করে পড়তে হবে।
২৩. ছুটির সময় কেউ ঘুরাঘুরি করবে না।
২৪. ছুটির সময় শিক্ষকের হাত ধরে রাস্তা পার হবে।
২৫. বড় ছাত্র-ছাত্রীদের দাদা বা দিদি বলে ডাকবে ও ছোট ছাত্র-ছাত্রীদের ভাই বা বোন বলে ডাকবে।
২৬. সবাই দেখামাত্রই একে অপরকে সালাম দেবে ও সালামের জবাব দেবে।