অভিভাবক/অভিভাবিকাদের প্রতি বিশেষ অনুরোধ

 

১। বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত বিদ্যালয়ের সমস্ত নিয়মকানুন মান্য করা
      প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য আবশ্যক।
২। ছাত্রছাত্রীদের ক্লাস শুরুর অন্তত ২০ মিনিট আগে আসতে হবে।
৩। ছেলেমেয়েদের সঠিক সময়ের মধ্যে বই, খাতা, কলম, স্কেল, রাবার
      ইত্যাদি স্কুল ব্যাগে গুছিয়ে দিয়ে বিদ্যালয়ে পাঠাতে হবে।
৪। ছাত্রছাত্রীদের অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন করে বিদ্যালয়ের নির্ধারিত
     পোশাক পরিয়ে বিদ্যালয়ে পাঠাতে হবে।
৫। ছাত্রছাত্রীদের টিফিন, জলের বোতল, হাত রুমাল ও অন্যান্য
      প্রয়োজনীয় জিনিস অবশ্যই সঙ্গে দিতে হবে।
৬। নার্সারি ক্লাসের সমস্ত ছাত্র-ছাত্রীকে প্রথমে মুখস্থ পড়ানো হবে।
      হাতে লেখা বই-এর কাজ দেওয়া হবে। সাপ্তাহিক বই-এ দাগ
      দেওয়া হবে ও এক মাসের চার্জ দেওয়া হবে (জানুয়ারি মাসের জন্য)।
       ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত দাগ ও পড়া যাবে।
৭। ছাত্রছাত্রীদের প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। অসুস্থতার ক্ষেত্রে
      মেডিকেল সার্টিফিকেট জমা বাধ্যতামূলকভাবে প্রধান শিক্ষকের জানাতে হবে।
৮। ছাত্রছাত্রীর পড়াশোনার ব্যাপারে কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে বিদ্যালয় অফিসে
       ফোন করে জানাতে হবে অথবা বিদ্যালয় অফিসে যোগাযোগ করতে হবে।
৯। পায়ে হেঁটে আসা ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পৌঁছানো ও ছুটির পর বিদ্যালয় থেকে
       বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব অভিভাবকদের পালন করতে হবে। এছাড়াও গাড়িতে
       আসা ছাত্র-ছাত্রীদের দায়িত্ব স্কুলের থাকলেও দুর্ঘটনা জনিত ছাত্র-ছাত্রীর কোন
        ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ দায়িত্ব গাড়ির চালক ও অভিভাবকদের।
১০। কোনো অভিভাবক/অভিভাবিকা তাদের ছেলে-মেয়েদের সঙ্গে বিদ্যালয়ে দেখা
         করতে চাইলে প্রথমে অফিসে জানাতে হবে।
১১। মক টেস্ট, প্রথম সাম্মাসিক, দ্বিতীয় সাম্মাসিক ও বার্ষিক প্রতিটি পরীক্ষায় ছাত্রছাত্রীদের দিতে হবে।
১২। পরীক্ষার আগে সমস্ত বকেয়া বেতন পরিশোধ করতে হবে, নচেৎ পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
১৩। দু’মাসের বেশি বেতন বাকি হয়ে গেলে ছাত্রছাত্রীর নাম কেটে দেওয়া হবে।
১৪। প্রত্যেক ছাত্রছাত্রীর অভিভাবককে মাসে একবার অবশ্যই বিদ্যালয় অফিসে যোগাযোগ
        করতে হবে এবং প্রতিটি টিচার-গার্ডেন মিটিং-এ অবশ্যই উপস্থিত থাকতে হবে।
১৫। কোনো ছাত্রছাত্রী বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া বিদ্যালয়
        থেকে যেতে পারবে না।
১৬। কারো বই, খাতা বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস ভুলবশত বাড়ি নিয়ে গেলে
        পরের দিন অবশ্যই স্কুল অফিসে ফেরত দেবে।
১৭। অভিভাবক/অভিভাবিকাদের অনুরোধ করা হচ্ছে যেন কোনো ছাত্রছাত্রী মূল্যবান
        জিনিস নিয়ে বিদ্যালয়ে না আসে।
১৮। কোনো কারণে স্কুল বন্ধ থাকলে (সরকারি নির্দেশিকায়) মাসিক ৫০% বেতন চালু থাকবে।
        বন্ধ অবস্থায় অনলাইন ক্লাস চালু থাকবে ও অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। কোনো ছাত্র-ছাত্রী 
        অ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাসে উপস্থিত না থাকলেও ৫০% বেতন চালু থাকবে। স্কুলকে
        জানিয়ে ছুটি নিলেও পুরো মাসের বেতন চালু থাকবে।
১৯। স্কুলের নিয়ম (Rules) নামাবলী সেই ছাত্র-ছাত্রী স্কুলে কোন দায়িত্ব নেবেন।
২০। স্কুলে অনুপস্থিত থাকা যাবেনা। অনুপস্থিত ছাত্র-ছাত্রীর দায়িত্ব অভিভাবক/অভিভাবিকাদের।
       (অধিকদিন অনুপস্থিত থাকলে সেই ছাত্র-ছাত্রীকে স্কুল টিসি দিতে বাধ্য থাকবে)।
২১। কোন ছাত্র-ছাত্রী গাড়িতে সিট নিলে সেই ছাত্র-ছাত্রীকে চলতি পড়া বছর গাড়িতে আসা-যাওয়া
        করতে হবে। কোন ছাত্র-ছাত্রীর জন্য বছরের মধ্যে থেকে গাড়িতে সিট-এর ব্যবস্থা করা যাবেনা।
২২। ভর্তি পরে ডে থেকে মর্নিং, মর্নিং থেকে ডে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি করতে হবে। সময়
         অতিক্রম করলে পুনরায় ৫০০ টাকা রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে।
২৩। চলতি মাসের বেতন সেই মাসেই ০১ থেকে ১৫ তারিখের মধ্যে বিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায়
        ৫০ টাকা করে ফাইন দিতে হবে। বেতন জমা দেওয়ার সময় অবশ্যই ফিসবুক সঙ্গে আনতে হবে।
২৪। ফাইনাল পরীক্ষার ফলাফলের পূর্বে সমস্ত ছাত্র-ছাত্রীকে পুনরায় ভর্তি করতে হবে।
২৫। শিক্ষক-শিক্ষিকার পরামর্শ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের প্রথম বেঞ্চ থেকে শেষ বেঞ্চ অথবা শেষ বেঞ্চ
        থেকে প্রথম বেঞ্চে বসানো যেতে পারে।
২৬। এই শর্তাবলী প্রয়োজনে পরিবর্তিত বা সংশোধিত হতে পারে।