ইসিতা রিফাত পাবলিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো দেওয়ানসরাই তথা লালগোলার এবং পার্শবর্তী অঞ্চলের শিশুদের জন্য সর্বোচ্চ মানের শিক্ষা প্রদান করা। আমরা বাংলা ভাষায় সেরা স্কুল হয়ে ওঠার জন্য বদ্ধপরিকর এবং এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
আমাদের স্কুলে নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করেছি। আমরা বিশ্বাস করি মাতৃভাষায় শিক্ষা শিশুদের জন্য সবচেয়ে কার্যকর এবং সহজবোধ্য। বাংলায় পাঠদান করে নিশ্চিত করছি যে আমাদের শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমকে সহজে বুঝতে পারবে এবং এর ফলে তারা আরো ভালো ভাবে শিখতে পারবে।
আমাদের শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে। আমরা উন্নত শিক্ষণ পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদান করছি। আমরা শিক্ষার্থীদের একটি প্রতিযোগিতামূলক পরিবেশে শিক্ষিত করছি যেখানে তারা সেরা হতে পারবে এবং তাদের পূর্ণ সম্ভবনা অর্জন করেত পারবে।
লালগোলায় আমাদের স্কুল প্রতিষ্ঠার অন্যতম কারণ হলো এখানকার শিক্ষার্থীদেরকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা যাতে তাদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে না হয়। আমাদের লক্ষ্য হলো গ্রামের শিশুদের জন্য উন্নত শিক্ষার সুযোগ তৈরি করা, যাতে তারা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে এবং নিজেদের জীবন গড়তে পারে।
ইসিতা রিফাত পাবলির স্কুলের মাধ্যমে আমরা শুধু শিক্ষার্থীদেরই নয়, পুরো সম্প্রদায়ের উন্নয়ন সাধন করতে চাই। আমরা আশা করি আমাদের স্কুল একটি শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে যা সম্পদ, প্রতিভা এবং মনোযোগ আকর্ষণ করবে এবং এলাকার সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।
আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের দৃষ্টিতে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। একসাথে আমরা আমাদের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। শুভেচ্ছান্তে.
সায়েমা খাতুন মামনি, ম্যানেজিং ডাইরেকটর ইসিতা রিফাত পাবলিক স্কুল
আপনি কেন বাংলা মাধ্যমের ইসিতা রিফাত পাবলিক স্কুলে পড়াবেন
ইসিতা রিফাত পাবলিক স্কুলে আমরা বিশ্বাস করি মাতৃভাষায় শিক্ষা সবচেয়ে কার্যকর। বাংলা
মাধ্যমে শিক্ষা দিয়ে আমরা এটা নিশ্চিত করছি যে শিক্ষার্থীরা যাতে সহজে জটিল বিষয় বুঝতে
পারে এবং আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রকাশ করতে পারবে।
১. গভীর বোঝাপড়াঃ শিক্ষার্থীরা তাদের পরিচিত ভাষায় শিক্ষাগ্রহণ করলে বিষয়গুলো সহজে বুঝতে পারে।
২. সাংস্কৃতিক সংযোগঃ মাতৃভাষায় শিক্ষা তাদের সংস্কৃতির সাথে গভীর সংযোগ স্থাপন করে।
৩. আত্মবিশ্বাস বৃদ্ধিঃ নিজের ভাষায় পড়াশোনা করলে আত্মবিশ্বাস বাড়ে, যা সামগ্রিক শিখন প্রক্রিয়ার সহায়ক।
৪. সমান সুযোগ: বাংলা মাধ্যম উচ্চমানের শিক্ষা প্রদান করে আমরা গ্রামের শিশুদের জন্য সমান সুযোগ তৈরি
করছি, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রমাণ করতে পারে।
৫. শ্রেণিকক্ষে অংশগ্রহণ: মাতৃভাষায় শিক্ষাগ্রহণ করলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ
করতে পারবে এবং শিক্ষক ও সহপাঠীদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারে।
৬. সর্বোচ্চ ফলাফল: মাতৃভাষায় শিক্ষার্থীদের বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে তারা পরীক্ষায় ভালো ফলাফল
করে।
৭. স্থানীয় উন্নয়নঃ বাংলা মাধ্যমে শিক্ষা প্রদান করে আমরা স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখতে পারি,
কারণ শিক্ষিত তরুণেরা তাদের নিজ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮. বহুমুখী দক্ষতা: বাংলা মাধ্যমে শিক্ষাগ্রহণ করলে শিক্ষার্থীরা তাদের ভাষাগত দক্ষতা বাড়িয়ে তোলে, যা
বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায়।
৯. সংবেদনশীলতা ও সহানুভূতিঃ মাতৃভাষায় শিক্ষাগ্রহণ করলে শিক্ষার্থীরা নিজের এবং অন্যদের সংস্কৃতির
প্রতি বেশি সংবেদনশীল ও সহানুভূতি হয়।
১০. বহুমুখী উন্নতিঃ বাংলা মাধ্যমে শিক্ষা শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশে
সহায়ক। আমাদের লক্ষ্য হলো বাংলা মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের
উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।
বিদ্যালয়ের বৈশিষ্ট্য
১.সুবিশাল ও সুসজ্জিত নিজেস্ব স্কুল ক্যাম্পাস । বিদ্যালয়ের পরিবেশ শান্ত ও শব্দ দূষণহীন ।
২.পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে পাঠদান বাংলা মাধ্যম হলেও ইংরেজি
ও গণিতের ওপর বিশেষ জোর দেওয়া হয় ।
৩.অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক- শিক্ষিকা দ্বারা পাঠদান ।
৪. ছাত্র ও শিক্ষক অনুপাত ২০:১
৫.স্বল্প ব্যয়ে শিক্ষা দান
৬.পানীয় জল এবং নিরবচ্ছিন্ন ইলেকট্রিসিটি সাপ্লাই
৭.শিক্ষার্থীরা সুপ্ত প্রতিভা বিকাশে জোর দেওয়া
৮. সুবৃহৎ কম্পিউটার ল্যাব ।
৯. সম্পূর্ণ CCTV নিয়ন্ত্রনাধিন ক্লাসরুম ।
১০. প্রজেক্টারের মাধ্যমে পাঠদান ।
১১.বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি, সংস্কৃত, বিজ্ঞান,কম্পিউটার ও সাংস্কৃতিক কালচারের উপর গুরুত্ব প্রদান ।
১২. প্রথম শ্রেণি থেকেই কম্পিউটার প্রশিক্ষনের সুব্যবস্থা ।
১৩. স্পোকেন ইংলিশ ও স্পোকেন হিন্দি নিয়মিত অনুশীলন ।
১৪. ক্লাস টেস্ট সহ মাসিক পরীক্ষার সুব্যবস্থা ।
১৫.দুর্বল ও পিছিয়ে পড়া ছাত্র - ছাত্রীদের উন্নয়নে বিশেষ ব্যবস্থা ।
১৬. শিশুদের বিনোদনের জন্য মনোরম ও সুসজ্জিত স্কুলের নিজেস্ব পার্ক ।
১৭.ছাত্র-ছাত্রীদের ভর্তি, অ্যাটেন্ডেন্স, রেজাল্ট ইত্যাদি Online School Manegement System দ্বারা পরিচালিত।
১৮.দুরবর্তী ছাত্র - ছাত্রীদের জন্য গাড়ির সুব্যবস্থা।